২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৬২২ জন।
১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয় নাই এবং ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬