|
প্রিন্টের সময়কালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ণ

গুলশান ও বনানী থানায় নতুন ওসি


গুলশান ও বনানী থানায় নতুন ওসি


নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপিতে সদ্য বদলি হয়ে আসা আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
 

নতুন পদায়নের মধ্য দিয়ে গুলশান ও বনানী থানার নেতৃত্বে এ পরিবর্তন আনা হলো।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬