|
প্রিন্টের সময়কালঃ ১১ মে ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ০১:৫৮ অপরাহ্ণ

ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর ডিসি হিল


ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর ডিসি হিল


আহমদ রেজা, চট্টগ্রাম, বিশেষ প্রতিনিধি:



 

চট্টগ্রাম নগরীর ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা স্বস্তি খুঁজতে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠছে ডিসি হিল। প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ ও পরিবারবান্ধব আয়োজনের কারণে এটি এখন নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
 

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডিসি হিলে প্রতিদিনই নানা বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও শিশু-কিশোরদের পদচারণায় পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের খেলাধুলা, তরুণদের আড্ডা এবং বয়োজ্যেষ্ঠদের হাঁটাহাঁটি ও শরীরচর্চায় দিনভর সরগরম থাকে স্থানটি।
 

দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ডিসি হিলে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ গাছের সারিবদ্ধ নার্সারি। পাশাপাশি রয়েছে পাবলিক শৌচাগার, শিশুদের খেলাধুলার ব্যবস্থা এবং কবি-সাহিত্যিকদের আলপনা সমৃদ্ধ নান্দনিক ও শিক্ষণীয় দৃশ্য।
 

পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের কারণে ডিসি হিল এখন শুধু বিনোদনের স্থান নয়, বরং নগর জীবনের ক্লান্তি দূর করে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার এক প্রিয় ঠিকানায় পরিণত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬