|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ০২:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত


ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত


বৈশাখের শুরুতে তীব্র দাবদাহ থাকলেও আট দিন ধরে সারা দেশে চলছে কালবৈশাখীর দাপট। এছাড়া বজ্রপাত ও ভারী বৃষ্টিতে প্রাণহানি বেড়েই চলেছে। প্রবল বৃষ্টির কারণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

 

সোমবার সকালেও রাজধানীর ঢাকার আকাশ রয়েছে কালো মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।

 

আবহাওয়া অধিদপ্তর আজ সকালে পূর্বাভাস দিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬