|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মার্চ ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ


সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ


আওয়ামী লীগ শাসনামলে গুমের অভিযোগে দায়ের করা মামলায় লে. জে. (অব.) মামুন খালেদ ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) হাজিরের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

আজ রোববার তদন্ত সংস্থার করা পৃথক আবেদনের পরিপেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। 

 

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে এক-এগারো সময়ের আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সোমবার (২৩ মার্চ) রাতে বারিধারা ডিওএইচএস থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

 

তাদের মধ্যে মাসুদ উদ্দিনকে রাজধানীর পল্টন থানার মানব পাচার ও মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুজনকেই আলাদাভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬