|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০২:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ

নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী জয়ী


নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী জয়ী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। 

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে তিনি বিজয়ী হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন মোট ২,৬৬,৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ১,১৬,২৯৩ ভোট। 

বড় ব্যবধানের এই বিজয়কে জামায়াতের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬