|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০৪:১৬ অপরাহ্ণ

পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 


পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 


সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 


 


 

২০ মে বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। 
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের  মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু মাওলানা এমপি। 
 

সবায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার প্রতিনিধি সাব ইন্সপেক্টর মিজান, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াত আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক,উপজেলা  জামায়াত সেক্রেটারি মাও:সাকোয়াত হোসেন,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,সকল ইউপি চেয়ারম্যান,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দছাড়া ও  সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক  এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

সভায় পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬