বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় ইন্দিরা ব্রিজ এলাকা এবং একই ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. জামাল হোসেন (৪০), শ্রীরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ওয়ালিউল্লাহ (২২) এবং শ্রীকাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী হনুফা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সরেরপাড় গ্রামের কোড়ের খাল সংলগ্ন ইন্দিরা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জামাল হোসেন ও ওয়ালিউল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিন আমিননগর এলাকায় পৃথক অভিযানে হনুফা বেগমকে আটক করা হয়। পরে তার হাতব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬