কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ভাইয়ের প্রাণহানি
ঢাকা প্রেস
চান্দিনা উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি:-
কুমিল্লার চান্দিনা উপজেলায় শুক্রবার ভোরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ভয়াবহভাবে ধাক্কা দেয়। এতে ধাক্কা খাওয়া ভ্যানটির চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন। তারা দুজনেই একই পরিবারের সদস্য এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক আজিজুল হক (৩৪) ও হেলপার রবিউল হক (২৩)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়া দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক জানিয়েছেন, ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬