পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি
আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্রগ্রাম :
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে পটিয়া উপজেলা, পৌরসভা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টায় পটিয়া বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর-এর সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম-এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌর সভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের সাবেক উপজেলা সহ সভাপতি মফজল আহমদ চৌধুরী চেয়ারম্যান , পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ, যুবদলের ইয়াছিন আরাফাত,সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, মো: ঈসমাইল,দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন কৃষক দলের উপজেলা আহবায়ক মিজানুর রহমান , পৌর কৃষক দলের পৌর সদস্যে সচিব আলমগীর আলম, ছাত্রদলের মেজবাহ উদ্দিন, মো: জুয়েল, ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে রেজাউল করিম, আজমল হোসেন জামাল, ইব্রাহিম সওদাগর, মাহবুবুল আলম এম কম,, জাগির হোসেন, আবদুল আলম, মহিলা দলে রিনা আকতারসহ অনেকে।
সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ বিভিন্ন নেতাকর্মী ও সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। ৭ নভেম্বর ২ টা থেকে পটিয়াস্থ দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬