|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুন ২০২৬ ০৫:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুন ২০২৬ ০৪:২৫ অপরাহ্ণ

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা


নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা


বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে।

 

বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন। বুধবার ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব তথ্য জানান।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে লেখেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।

 

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬