বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী গ্রেপ্তার
ঢাকা প্রেস
রুমা উপজেলা (বান্দরবান) প্রতিনিধি:-
বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৭ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর একটি অপারেশন দল কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানাকে ঘেরাও করে অভিযান চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভান মুন লম বম (৪২) ও ফিলিপ খিয়াং (৩৬) নামে দুই কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কেএনএফের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬