|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ণ

পটিয়ায় নুর বেকারি অ্যান্ড কনফেকশনারির উদ্বোধন, হালাল ব্যবসার ওপর গুরুত্বারোপ সাবেক মেয়র নুরুল ইসলামের


পটিয়ায় নুর বেকারি অ্যান্ড কনফেকশনারির উদ্বোধন, হালাল ব্যবসার ওপর গুরুত্বারোপ সাবেক মেয়র নুরুল ইসলামের


আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়া পৌরসভার শহীদ মিনার রোডে আধুনিক ও নান্দনিক পরিবেশে যাত্রা শুরু করেছে ‘নুর বেকারি অ্যান্ড কনফেকশনারি’। সম্প্রতি উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুল ইসলাম সওদাগর বলেন, ‘মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সততা, নিষ্ঠা ও হালাল উপার্জনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে তাতে বরকত আসে।’ তিনি বলেন, নৈতিকতা ও সততাকে পুঁজি করে ব্যবসা পরিচালনা করতে হবে। মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করাই হওয়া উচিত প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
 

তিনি নুর বেকারি অ্যান্ড কনফেকশনারির উদ্যোক্তাদের সফলতা কামনা করে আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি গুণগত মান বজায় রেখে পটিয়ার মানুষের কাছে একটি নির্ভরযোগ্য ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশক ব্যবসায়ী ও মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এম হারুন উর রশীদ এবং বিশিষ্ট সমাজহিতৈষী খায়ের আহমদ।
 

এ ছাড়া উপস্থিত ছিলেন নুর বেকারি অ্যান্ড কনফেকশনারির স্বত্বাধিকারী, বিশিষ্ট পরিবেশক ও গোল্ডেন ফিউচার অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ ইউছুপ, পরিচালক আবদুল মোনাফ, পরিচালক মো. ইউসুফ, সেল্ফ সিকিউরিটি অর্গানাইজেশনের পরিচালক আজিমুল হক, সোহেল, তৌহিদ, ইঞ্জিনিয়ার আবদুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা।
 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নুর বেকারি অ্যান্ড কনফেকশনারির সার্বিক মঙ্গল, ব্যবসায়িক সফলতা, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

নতুন এই বেকারি প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, পণ্যের গুণগত মান, পরিচ্ছন্ন পরিবেশ, সঠিক মূল্য ও আন্তরিক সেবা নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই পটিয়াবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬