|
প্রিন্টের সময়কালঃ ৩০ অক্টোবর ২০২৬ ০৮:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০৩:২০ অপরাহ্ণ

শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


ঢাকা প্রেস
গজারিয়া উপজেলা (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:-


 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জেএমআই কোম্পানি লিমিটেডের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
 

শ্রমিকদের অভিযোগ, কোম্পানির একজন শ্রমিক ছুটি না পেয়ে চিকিৎসা না নিতে পেরে মারা গেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
 

ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন এবং তাদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬