সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ—জেলা প্রশাসক
চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রেসব্রিফিং অনুষ্ঠিত
হোসেন বাবলা:
চট্টগ্রাম, ১৩ মে: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রচার কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উদ্যোগে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং নারীদের জন্য পরিবহন সুবিধা—বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, মো. কামরুজ্জামান এবং চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ের শুরুতে জেলা তথ্য অফিস, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও নারীদের জন্য পরিবহন সুবিধা সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরকারের উন্নয়ন উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬