|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুন ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬ ০১:২৮ অপরাহ্ণ

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ২ হাজার ৮৮০ মামলা


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ২ হাজার ৮৮০ মামলা


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দুই দিনের অভিযানে ২ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

 

গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

 

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৫টি ট্রাক, ৩৭টি কাভার্ড ভ্যান, ১৮৭টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ৫০টি সিএনজিচালিত অটোরিকশা, ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।

 

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৮৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৯৬টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ৫৪টি সিএনজিচালিত অটোরিকশা, ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ২৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা হয়েছে।

 

এ ছাড়া অভিযানকালে মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়। আর ৪০০টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬