|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ এপ্রিল ২০২৬ ০৯:০২ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের জন্মদিন আজ, ‘ঢাকা প্রেস’-এর প্রকাশক আমান উল্লাহ সরকারর শুভেচ্ছা বার্তা।


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের  জন্মদিন আজ, ‘ঢাকা প্রেস’-এর প্রকাশক আমান উল্লাহ সরকারর শুভেচ্ছা বার্তা।


‘ঢাকা প্রেস’ পরিবারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

বার্তা কক্ষ-ঢাকা প্রেস:

 

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের জন্মদিন আজ। এ উপলক্ষে ‘ঢাকা প্রেস’ অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

‘ঢাকা প্রেস’-এর প্রকাশক আমান উল্লাহ সরকার এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রীর সুস্থ, সুন্দর জীবন ও নেক হায়াত কামনা করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং মানবিক নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনে ববি হাজ্জাজের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। তার নেতৃত্বে দেশের শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

 

এদিকে, জন্মদিন উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গও শুভেচ্ছা জানিয়েছেন। ‘ঢাকা প্রেস’ অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬