চিত্রগ্রাহক পদে বিটিভির মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের নবম গ্রেডের চিত্রগ্রাহক (গ্রেড-২) পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিত্রগ্রাহক (গ্রেড-২) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ জুন। পরীক্ষা চলবে ২৬ জুন পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এ পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পদে ১২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে মাস্ক ছাড়া মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬