|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৪ ০৩:৫৪ অপরাহ্ণ

বিমান বাহিনীর নতুন প্রধান মার্শাল হাসান মাহমুদ খাঁন


বিমান বাহিনীর নতুন প্রধান মার্শাল হাসান মাহমুদ খাঁন


ঢাকা প্রেসঃ-

বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণ করলেন। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা  প্রজ্ঞাপন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনী প্রধান হিসেব নিয়োগ করা হয়। সাবেক  বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হন তিনি। উপ-সচিব মো. মুঞ্জুরুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে  বলা হয়, হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শাল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক ১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬