দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষার লটারিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ
এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন ২০২৩ (লটারি)–এর উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ রোববার দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন শুরু হবে ১৩ জুন। অপেক্ষমাণ ৭ হাজার জনসহ মোট ২৭ হাজার ব্যক্তি লটারিতে উত্তীর্ণ হয়েছেন।
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর জন্য কয়েক ধাপে প্রার্থী নির্বাচন করে বোয়েসেল। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি হয়। এ চুক্তির ভিত্তিতে ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া) কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করছে।
সরকারিভাবে স্বল্প খরচে দক্ষিণ কোরিয়ায় যেতে আরও বিস্তারিত তথ্য জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন বোয়েসেলের ইপিএস শাখায়। ঠিকানা: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, প্রবাসীকল্যাণ ভবন (৪র্থ তলা) রমনা, ঢাকা-১০০০। ফোন: ৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫, ৫৮৩১১৮৩৮। ওয়েবসাইট: www.boesl.gov.bd।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬