|
প্রিন্টের সময়কালঃ ১৭ নভেম্বর ২০২৬ ০৪:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৬ ০৪:১১ অপরাহ্ণ

পটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমার উদ্যোগে দিনব্যাপী মানবিক সেবা প্রকল্প


পটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমার উদ্যোগে দিনব্যাপী মানবিক সেবা প্রকল্প


আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম :

মানবসেবার মহতী উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমার উদ্যোগে দিনব্যাপী বহুমুখী সেবামূলক প্রকল্প ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

পটিয়ার নাহার পার্ক অ্যান্ড রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত এ জনকল্যাণমূলক কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক সাড়া পড়ে।

 

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস স্ক্রিনিং ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে খৎনা, ডেঙ্গু ও ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক সেবার সুযোগ গ্রহণ করেন।

 

সফলভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে লায়ন্স ইন্টারন্যাশনাল, সংশ্লিষ্ট সহযোগী, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

ছবির ক্যাপশন: পটিয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগং তিলোত্তমার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মানবিক সেবা প্রকল্পের একাংশ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬