|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৬:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৩ ০৪:২৮ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু হলো অন-ক্যাম্পাস অনার্স


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু হলো অন-ক্যাম্পাস অনার্স


প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রগ্রামে চার বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন-ক্যাম্পাস অনার্স কোর্সগুলোর মধ্যে রয়েছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই বিষয়গুলোর ক্লাস শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এসব কোর্সের কার্যক্রম পরিচালিত হবে।

এসব প্রগ্রাম বা বিষয়ে সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬