ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই।
যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ট্রাম্প আরো বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ‘ঠিকঠাক দেখভাল’ করা হবে।
যুদ্ধবিরতি ভেস্তে গেলে কি আবার ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কী হবে, তা সময়ই বলে দেবে’। খবর বিবিসির।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬