|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০১:১০ অপরাহ্ণ

চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন জাতিসংঘের মহাসচিব


চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন জাতিসংঘের মহাসচিব


ঢাকা প্রেস নিউজ

 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর বহনকারী বিমানটি উড়াল দেয়।
 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি চার দিনের সফরে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর আগে, ২০১৮ সালের জুলাই মাসেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬