লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার: লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রূপমকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাওতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ।
গত কয়েকদিন আগে কাজল নামে এক ব্যক্তি রামগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভূক্ত আসামি হলেন হাশেম আহমেদ রূপম।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রূপমকে গ্রেপ্তার করে। বুধবার (২৩ অক্টোবর) তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করা হয়। আদালত তার বিরুদ্ধে জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হাশেম আহমেদ রূপম লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, "চাঁদাবাজির মামলার এজাহারভূক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬