সীতাকুণ্ডের শোকলালহাটে তুলার গুদামে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডের শোকলালহাট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভায়ারখীল রোড সংলগ্ন মো. সফিকের মালিকানাধীন লেপ-তোষকের দোকানের তুলার গুদামে এ আগুন লাগে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে গুদামটি সম্পূর্ণ পুড়ে যায়, তবে পাশের একটি মার্কেট রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুলা ধোলাই মেশিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সফিক জানান, তুলা ধোলাই মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “এই আগুনে আমি সর্বস্বান্ত হয়ে গেছি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬