অনির্বাণ কৃষ্টি সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্য বাহি স্বেচ্ছাসেবী সংগঠন (ক্লাব) "অনির্বাণ কৃষ্টি সংঘ"কে পুনরায় আরো শক্তিশালী, বেগবান ও গতিশীল করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি রোববার বিকেলে অত্র প্রতিষ্ঠান কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব শাহীনের সভাপতিত্বে ও পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আলমগীর মন্ডল, রাজু আহম্মেদ, ফরিদুল হক রুবেল,সাংবাদিক মাসুদার রহমান মাসুদ, আনোয়ার হোসেন, আতোয়ার হোসেন,রবিউল ইসলাম, বাবু, লিমন, মুকুল, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তরা অতিদ্রুত একটি স্বচ্ছ কমিটি গঠন করে নতুন কমিটির মাধ্যমে অনির্বাণ কৃষ্টি সংঘকে পূর্বের ন্যায় সকল কার্যক্রম বেগবান কারার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬