|
প্রিন্টের সময়কালঃ ২০ নভেম্বর ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী


লালমনিরহাটে প্রধানমন্ত্রী


একদিনের সফরে উত্তরের জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।

 

সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, “এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি। সেখানকার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।”

সরকারপ্রধান দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউজে যাবেন, বিকাল ৩টায় উপকারভোগীদের সঙ্গে করবেন মতবিনিময়। এছাড়া জেলার কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারপ্রধান।

বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে এসেছিলেন; প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬