রান আউট হয়ে ফিরলেন ফিফটি করা মাদুশকা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকান ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট শিকার করতে পারতেন অভিষেক টেস্ট খেলতে নামা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ব্যক্তিগত ৯ রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি মাহমুদুল হাসান জয়।
জীবন পেয়ে ১০৫ বল মোকাবেলা করে ৬টি চারে ৫৭ রান করেন মাদুশকা।
অবশেষে ২৯ তম ওভারে রান আউট হয়ে ফিরলেন মাদুশকা। মেহেদি হাসানের ওভারের ৫ম বলে ২ রান নিতে গিয়ে আউট হন তিনি।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৮ রান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬