|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৩:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

ভাটিয়ারীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলার উদ্বোধন


ভাটিয়ারীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলার উদ্বোধন


সীতাকুণ্ড প্রতিনিধি:


পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ মাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার সংস্কৃতি অনেকটাই হারিয়ে যাচ্ছে। এ ধরনের আয়োজন পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগের সুযোগ তৈরি করে।

তিনি আরও জানান, দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার ও শেখ সাহাব উদ্দিন।

এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ মেলায় তাঁতবস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকছে, যা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬