|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুন ২০২৪ ০৩:২০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সমর্থনে উগান্ডার উৎসাহ আরও বেড়েছে


অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সমর্থনে উগান্ডার উৎসাহ আরও বেড়েছে


 ট্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থানকালে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার দেখা করেন উগান্ডার ক্রিকেটারদের সাথে।
অন্য দলগুলোর চোখ যেখানে শিরোপার দিকে সেখানে বিশ্বকাপে জায়গা করে নেয়াই যেন উগান্ডার অনেক বড় প্রাপ্তি। কারণ- এর আগে কখনও খেলার সুযোগ হয়নি বৈশ্বিক আসরে।
টুর্নামেন্টে আফ্রিকার দলটির আনন্দ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময় ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল। সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ-ডেভিড ওয়ার্নাররা। উগান্ডার একটি জার্সি উপহার দেয়া হয় ওয়ার্নারকে। পরে আফ্রিকার ছোট্ট দেশটির ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন অজি তারকারা।

'সি' গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ।

উগান্ডা বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে খেলার জন্য প্রস্তুত। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সমর্থনে উগান্ডার উৎসাহ আরও বেড়েছে
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬