টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
আজ সোমবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে কার্যত জয়ের বিকল্প নেই।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬