|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মে ২০২৪ ০৬:৪২ অপরাহ্ণ

কুড়িগ্রামে ৩৭৫ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২


কুড়িগ্রামে ৩৭৫ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৬ মে ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে  একাধিক মাদক মামলার আসামী রৌমারী থানা এলাকার দক্ষিণ বন্দবেড় গ্রামের মোঃ শামসুল হুদা (৪৮) এবং একই গ্রামের মোঃ নিজাম উদ্দিন (৪৫) দ্বয়কে ৩৭৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৬ মে ২০২৪ তারিখ রাত্রি আনুমানিক ১১.১৫ ঘটিকার সময়  ফুলবাড়ী থানাধীন কাশিপুর কলেজ মোড়ে খড়িবাড়ীগামী এলাকায় মোটরসাইকেল সহ ১০০ বোতল ফেন্সিডিল  উদ্ধার করে। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে জিএমপি, গাজিপুর এবং জামালপুর জেলায় ইতিপূর্বে মাদক মামলা রয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানায় অপর একটি মামলা মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬