|
প্রিন্টের সময়কালঃ ১৯ আগu ২০২৬ ০৬:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ আগu ২০২৬ ০৪:১৯ অপরাহ্ণ

পটিয়ার কচুয়াইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ শুরু, উপকৃত হবে লক্ষাধিক কৃষক


পটিয়ার কচুয়াইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ শুরু, উপকৃত হবে লক্ষাধিক কৃষক


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খরনা খালের আজিমপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।


সংশ্লিষ্টরা জানান, পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বাঁধটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারকাজের আওতায় বাঁধে বল্লি পাইলিং, ১৭৫ কেজি ওজনের জিও ব্যাগ স্থাপন, ড্রামশিট ব্যবহার এবং মাটি ভরাট করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ২০ মিটার ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করা হবে।


স্থানীয়রা জানান, পাহাড়ি ঢল ও বর্ষার পানির প্রবল স্রোতে বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়েছিল। বাঁধটি পুনর্নির্মাণ ও সংস্কার সম্পন্ন হলে পানির স্রোতে ভাঙন রোধের পাশাপাশি কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।


এ বাঁধের ওপর এলাকার বিপুলসংখ্যক কৃষক ও স্থানীয় বাসিন্দা নির্ভরশীল। বাঁধটি স্থায়ীভাবে সংস্কার করা হলে কৃষিজমি ও ফসল রক্ষার পাশাপাশি লক্ষাধিক কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন স্থানীয়রা।


সংস্কারকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোদাচ্ছের হোসেন, কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ইসহাক সওদাগর, সাবেক ইউপি সদস্য ও কচুয়াই ইউনিয়ন বিএনপি নেতা অহিদুল আলম খোকন, ইউনিয়ন যুবদল নেতা আরজু চৌধুরী, যুবদল নেতা আবদুর রহমান ও কাইছার চৌধুরী।


এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম, বিএনপি নেতা নয়ন, রফিক, রহিম, মুজিব চৌধুরী, আবুল ও জাহেদ এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টদের আশা, বাঁধটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শেষ হলে বর্ষা ও পাহাড়ি ঢলের পানির ক্ষয়ক্ষতি কমবে এবং দীর্ঘমেয়াদে এলাকার কৃষি ও জনজীবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬