ইসরাইলী-মার্কিনীদের পণ্য বর্জন করুন :মুহাম্মদ আতা উল্লাহ খান
স্টাফ রিপোর্টার:
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমা ‘আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের মানুষের প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট পণ্য বর্জনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভোক্তাদের সচেতনতা বাড়লে এসব দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়তে পারে। পাশাপাশি দেশীয় পণ্য ব্যবহারে স্থানীয় শিল্পও উপকৃত হবে।
সমাবেশে বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত বন্ধের আহ্বান জানান।
সংগঠনের সমন্বয়ক মঞ্জুর হোসাইন ঈসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম। প্রধান আলোচক ছিলেন সৈয়দ আব্দুল হাদী। এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬