গাজীপুর বার নির্বাচনে বিএনপিপন্থী নীল প্যানেলের নিরঙ্কুশ জয়
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৬টি পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে প্যানেলটি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে একই দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, নীল প্যানেলের সভাপতি প্রার্থী জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান শাকিল বিজয়ী হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।
নীল প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন— সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লাহ, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আশফাক হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন।
সদস্য পদে বিজয়ী হয়েছেন অলিউল ইসলাম টুটুল, মো. আব্দুল্লাহ, আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সবুজ প্যানেল থেকে কেবল সদস্য পদে ফাহিম ইবনে জালাল শাওন নির্বাচিত হয়েছেন। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও মো. শরিফ উদ্দিন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬