বিদায় ও বরণে মুরাদনগর অফিসার্স ক্লাব: দুই ইউএনওকে সংবর্ধনা
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংবর্ধনা দিয়েছে অফিসার্স ক্লাব। বদলিজনিত কারণে বিদায়ী ইউএনও মো. আবদুর রহমানকে সম্মাননা জানানো হয় এবং নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও মো. আবদুর রহমান, নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়ালসহ অন্যান্যরা।
বিদায়ী ইউএনও মো. আবদুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে তিনি মুরাদনগর উপজেলার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং সবার সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। দায়িত্ব পালনে কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, পূর্বসূরির মতো তিনিও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। সম্মিলিত প্রচেষ্টায় মুরাদনগর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান এবং নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬