|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০১:০৬ অপরাহ্ণ

দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী


দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে বর্তমানে সর্বমোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

তিনি আজ (বুধবার) সংসদে সরকারি দলের সদস্য (কুমিল্লা-২) মো. সেলিম ভূইয়ার  টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদী এবং নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়; বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত। 

প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১৮ হাজার ৫৭৮টি স্কুলে ২ লাখ ৬৫ হাজার ৬৭৮ জন শিক্ষক ও ৯৬ হাজার ৮৯২ জন কর্মচারী; ১ হাজার ৪৯৩টি স্কুল এন্ড কলেজে  ৫৯,৭৯৭ জন শিক্ষক ও ২০ হাজার ৭৮২ জন কর্মচারী  এবং ২ হাজার ৭৩৮টি কলেজে ৮৬ হাজার ৬৪৬ জন শিক্ষক ও ৩১ হাজার ৯৫৬ জন কর্মচারী রয়েছেন।

৯ হাজার ২৯৩টি মাদ্রাসায় ১ লাখ ৬৪ হাজার ৩৭১ জন শিক্ষক ও ৪৫ হাজার ৫২৪ জন কর্মচারী এবং ২ হাজার ২৭টি কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০২ শিক্ষক  জন ও ১১ হাজার ৫৪৫ কর্মচারী কর্মরত রয়েছেন।

এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ/জাতীয়করণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরবর্তীতে জাতীয়করণকৃত কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলী যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণপূর্বক তাদের চাকরি জাতীয়করণ করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬