রামপুরায় সিএনজি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়লো বেশ কিছু যান
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লাগা এ আগুনে বেশ কয়েকটি অটোরিকশা পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার প্রচেষ্টায়, সকাল সাড়ে ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসের পৌঁছতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। দেরির কারণে গ্যারেজের পাশে থাকা একটি ফার্নিচারের শোরুম ও একটি চায়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে, ফলে আরও ক্ষতি হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬