সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
রাজধানীর বেইলি রোডের নাট্যপাড়ায় সপরিবারে উপস্থিত হয়ে শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা ‘কবি চিতাবাঘ’ শিরোনামের একটি শিশুতোষ নাটক উপভোগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যস্ত সময়সূচির মাঝেই পরিবারকে সময় দিতে এ আয়োজন উপভোগ করতে যান তিনি।
‘কবি চিতাবাঘ’ নাটকটি মঞ্চস্থ করে শিকড় চিলড্রেনস থিয়েটার। নওশিন আফরোজ বৃষ্টির গল্প অবলম্বনে এবং হালিমা তুস সাদিয়া নিশার নির্দেশনায় নাট্যরূপ দেন তপু চন্দ্র দাস।
নাটক শেষে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিনয়ের প্রশংসা করেন। এ সময় তার স্ত্রী ও কন্যাও শিশুদের সঙ্গে কথা বলেন।
এর আগে, গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ একটি চলচ্চিত্র উপভোগ করেছিলেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬