|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ০৩:০৯ অপরাহ্ণ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল


হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল


চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে বাসায় ফিরেছেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, তিনি এখন সুস্থ রয়েছেন।
 

গত রবিবার হঠাৎ অসুস্থ বোধ করায় মির্জা ফখরুলকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তিনি ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের সময়ে তার পাশে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।
 

এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬