|
প্রিন্টের সময়কালঃ ১৩ মে ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মে ২০২৬ ০৩:০৪ অপরাহ্ণ

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সতর্কতা, যেসব খাবার এড়িয়ে চলার পরামর্শ


ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সতর্কতা, যেসব খাবার এড়িয়ে চলার পরামর্শ


বর্তমানে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তরুণ থেকে প্রবীণ—অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, শুরু থেকেই সচেতন থাকলে এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শরীরে উৎপন্ন ইউরিক অ্যাসিড সাধারণত কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে প্রস্রাব বা মলের সঙ্গে বের হয়ে যায়। তবে কিডনি ঠিকভাবে কাজ না করলে ইউরিক অ্যাসিড রক্তে জমতে শুরু করে। এতে গাঁটের ব্যথাসহ নানা জটিলতা দেখা দিতে পারে।
 

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেসব উপসর্গ দেখা দিতে পারে

  • রাতে ঘুমানোর সময় পায়ে তীব্র ব্যথা অনুভব হওয়া

  • পায়ের কিনারায় ফোলাভাব

  • জয়েন্টে ব্যথা

  • বসা বা ওঠার সময় পায়ের পাতায় ব্যথা
     

যেসব খাবার এড়িয়ে চলার পরামর্শ
 

দই
দই অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ইউরিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে এটি সমস্যা বাড়াতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে থাকা কিছু উপাদান শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে।

 

জাঙ্কফুড ও তেলযুক্ত খাবার
অতিরিক্ত তেলযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়াতে পারে। তাই ফাস্টফুড ও জাঙ্কফুড যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

 

ফুলকপি, বাঁধাকপি ও মাশরুম
এসব সবজিতে পিউরিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। অতিরিক্ত পিউরিন শরীরে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এজন্য ইউরিক অ্যাসিডের রোগীদের এসব খাবার সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

 

বাদাম ও অ্যালকোহল
কিছু ক্ষেত্রে অতিরিক্ত বাদাম খাওয়াও ইউরিক অ্যাসিড বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি অ্যালকোহল ইউরিক অ্যাসিডের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে মদ্যপান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬