|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৬ অপরাহ্ণ

সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল


সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল


বিনোদন ডেস্ক

 

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসার পর কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতেও অভিনয় করেছেন ইধিকা পাল। দেব-ইধিকা জুটির প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর তাদের নিয়ে দর্শক ও নির্মাতাদের আগ্রহ আরও বেড়ে যায়।
 

এরপর দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমায় ইধিকাকে নেওয়া হয়। পাশাপাশি দেব-শুভশ্রী জুটির ‘দেসু সেভেন’ সিনেমাতেও ক্যামিও চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে এই অভিনেত্রীর।
 

এবার দেবের পর নতুন এক নায়কের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা পাল—এমন গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে দেখা যেতে পারে ইধিকাকে।
 

জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী সিনেমায় জিতের বিপরীতে ইধিকা পালকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সিনেমাটি প্রযোজনা করার কথা রয়েছে এসকে মুভিজের। তবে এ বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান, জিৎ কিংবা ইধিকা পালের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
 

তবে ইধিকার নতুন সিনেমায় জুটি বদলের খবর ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। শাকিব খান ও দেবের পর জিতের সঙ্গে ইধিকার জুটি পর্দায় কেমন সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়। আনুষ্ঠানিক ঘোষণা এলে এই গুঞ্জনের সত্যতাও পরিষ্কার হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬