সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ, শ্রেষ্ঠ টিআরসি মো. সাব্বির হোসেন
মোঃ শফিকুল ইসলাম-চারঘাট (রাজশাহী):-
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল ব্যারিস্টার মো. জিল্লুর রহমান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কনস্টেবলদের অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এবারের ব্যাচে মোট ৩৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে মো. সাব্বির হোসেন (পিএ/৩২০) সর্বোচ্চ কৃতিত্বের জন্য বেস্ট টিআরসি ও বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন। এছাড়া সুমন আলী (পিএ/১২৮) বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং নুরনবী (পিএ/৫৫১) বেস্ট শ্যুটার নির্বাচিত হন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন,
“পুলিশ জনগণের শাসক নয়, সেবক—এই বোধ হৃদয়ে ধারণ করতে হবে। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সম্পদ রক্ষা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের উচিত সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করা।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। সমাপনী কুচকাওয়াজটি ছিল চিত্রসমৃদ্ধ, গর্বময় ও অনুপ্রেরণাদায়ক।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬