|
প্রিন্টের সময়কালঃ ২৩ জুন ২০২৬ ০৩:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জুন ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার


রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার


ঢাকা প্রেস প্রতিবেদক

 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
 

মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আটটি থানায় পরিচালিত অভিযানে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তারদের মধ্যে রমনা থানা এলাকা থেকে ২ জন, ধানমন্ডি থানা এলাকা থেকে ১০ জন, বংশাল থানা এলাকা থেকে ১ জন, খিলক্ষেত থানা এলাকা থেকে ২ জন, কদমতলী থানা এলাকা থেকে ১ জন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৮ জন, মিরপুর থানা এলাকা থেকে ১ জন এবং তুরাগ থানা এলাকা থেকে ১ জন রয়েছেন।
 

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬