|
প্রিন্টের সময়কালঃ ১৪ জুন ২০২৬ ০২:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

বড় পতন ও উত্থানের পর আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ


বড় পতন ও উত্থানের পর আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ


টানা চার দফা কমানোর পর দেশের বাজারে একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এর ফলে দেশের বাজারে এখন এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

 

স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। পরে নতুন করে আর দাম পরিবর্তন না হওয়ায় আজ রোববারও এই রেকর্ড দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

 

এর আগে, সবশেষ গত ১১ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

 

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫  হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম ৩৮ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩৬ দফা।

 

আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬