সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়: মির্জা ফখরুল
ঢাকা প্রেস
ঠাকুরগাঁও প্রতিনিধি:-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসন ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও, এটি দেশের সব এলাকায় প্রয়োজন নয়। তিনি মনে করেন, কেবল অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এলাকায়ই সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া উচিত।
আজ ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সাক্ষাৎ করে মির্জা ফখরুল বলেন, অনেক জেলার পরিস্থিতি ভালো এবং রাজনৈতিক নেতারা পরিস্থিতি সামলাতে সক্ষম। তাই সব এলাকায় সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও চাকরির ব্যবস্থা করার আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬