|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০১:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি


হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি


পবিত্র হজ পালন করতে রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানোর পর এখন পর্যন্ত চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। 

মৃত ৪ জন হলেন- টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক।

প্রাপ্ত তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩২ হাজার ৪৮২ জন।

এছাড়া হজ বুলেটিনে জানানো হয়, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলোর স্বয়ংক্রিয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ২ হাজার ৮৫০ জন হজযাত্রী। পাশাপাশি দেশটির আইটি হেল্পডেস্ক থেকে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন পরামর্শ নিয়েছেন মোট ৬ হাজার ৯২২ জন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬