অপারেশন ডেভিল্টহান্ট কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার।
মো: হারুন অর রশিদ - রৌমারী প্রতিনিধি:
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারি ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। গ্রেপ্তারকৃত ব্যক্তি মাঠ পর্যায়ে সক্রিয় ফ্যাসিস্ট হিসেবে পরিচিত মো. নাছিম উদ্দিন (৪০)। তিনি মৃত আব্দুর জব্বারের ছেলে। তার বাড়ি সোনাপুর গ্রামে, রৌমারী থানা কুড়িগ্রাম জেলায়।

রৌমারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬