|
প্রিন্টের সময়কালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্যকারী দল, বিমানবাহিনীর হেলিকপ্টার


বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্যকারী দল, বিমানবাহিনীর হেলিকপ্টার


রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর  সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার  কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট কাজ করছে।

 

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েকজন ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন।  
অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান আজ প্রথম আলোকে বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ড শুরুর পরপরই সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল সেখানে কাজ করছে। এর পাশাপাশি সেখানে বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬